,

প্রেমের টানে হাঙ্গেরীর তরুণী সিলেটে, ইসলাম ধর্ম গ্রহন করে বিয়ে

news-image

নিউজ ডেস্ক : ভালবাসা যে মানে না কোন জাত, কোল, মান, ধর্ম, বর্ণ, তারই প্রমান দিলেন ইউরোপীয় দেশ হাঙ্গেরীর খ্রিষ্টান নাগরিক ডরিনা ও বাংলাদেশী যুবক হেলাল মাহমুদ। তারা একে অপরকে দীর্ঘদিন থেকে ভালবেসে আসছেন। অবশেষে তাদের ভালবাসা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

জানা যায় বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগী বাজার ইউনিয়নের খুশির নতুন বাজার গ্রামের বিশিষ্ট বাউল শিল্পী এম এস মানিকের ছোট ভাই হেলাল মাহমুদ দীর্ঘদিন থেকে ইউরোপের দেশ স্পেনে বসবাস করছেন এবং একই দেশে হাঙ্গেরীর খ্রিষ্টান নাগরিক ডরিনাও বসবাস করতেন।

একই দেশে দুজন থাকায় তাদের মধ্যে সু-সর্ম্পক তৈরি হয়। এক পর্যায়ে হাঙ্গেরীর খ্রিষ্টান নাগরিক ডরিনা বাংলাদেশী যুবক হেলাল মাহমুদকে গভীর ভাবে ভালবেসে ফেলেন। হাঙ্গেরী তরুনী ডরিনা হেলালকে জীবন সঙ্গী করার জন্য তার পরিবারের সম্মতি নিয়ে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। তার নাম রাখা হয় আয়েশা সিদ্দিকা।

ইসলাস ধর্ম গ্রহন করার পর স্পেনেই হেলাল মাহমুদ ও আয়েশার বিবাহ অনুষ্টান সম্পন্ন হয়। তাদের ঘরে ফুটফুটে এক কন্যা সন্তান জন্মগ্রহন করে।

বিয়ের পর এ দম্পতি প্রথমবারের মত গত ২০ ফেব্রুয়ারী বাংলাদেশের সিলেটে গ্রামের বাড়ীতে আসেন। সেখানে তাকে শশুর বাড়ীর লোকজন ও যুক্তরাজ্যভিত্তিক সংঘঠন জেবিএফ কালচারাল এসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দ এ দম্পতিকে ফুল দিয়ে বরণ করেণ। তারা সবার কাছে দোয়া প্রার্থী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর