,

অগ্নিদগ্ধদের পাশে নায়ক বাপ্পি

news-image

বিনোদন প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেলো তাজা ৮১টি জনের। বুধবার রাত বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনের কয়েকটি ভবনে আগুন লাগে।

আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই ছড়িয়ে পরে সেই আগুন। আগুন লাগার পরপরই চার তলা একটি ভবনের সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে। ওই সময় রাস্তায় থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। তখন রাজমনি হোটেলের সামনের রাস্তায় কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। ট্রান্সফর্মার বিস্ফোরণের পর ওই গ্যাস সিলিন্ডারেও আগুন লেগে ভবনে ও রাস্তায় ছড়িয়ে পড়ে।

চকবাজারের এই অগ্নিকান্ডের ঘটনার পর সারা দেশ শোকে শোকাহত সারা দেশ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষদের। সেই কাতারে আছে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরীও। শুধু ফেসবুকে আহত ও নিহত পরিবারের পক্ষে শোক প্রকাশ করেই থেমে থাকেননি। স্বশরীরে অগ্নিদগ্ধ মানুষকের দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন এ নায়ক।

বৃহস্পতিবার সকালে বাপ্পি চৌধুরী জানান, রাতে জিম থেকে বাসায় ফিরছিলেন তিনি। গাড়ি নিজেই ড্রাইভ করায় অন্য দিকে মনোযোগ দিতে পারেনি। বাসায় গিয়েই টিভি চ্যানেলে দেখেন চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের চিত্র। এরপর আর রাতে ঘুমাতে পারেনি তিনি। তাই সকাল হতে না হতেই ছুটে গিয়েছেন হাসপাতালে।

হাসপাতালে আহত মানুষদের দেখে আসার পর ঢাকাই ছবির এ নায়ক বলেন, তাদের যে ক্ষতি হয়েছে সেটা পুরণ করা তো সম্ভব নয়। রাষ্ট্র তাদের জন্য যা করার করবে। পাশাপাশি আমাদেরও ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসা উচিত। আমরা যদি এগিয়ে আসি তাহলে তাদের ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে। তবে আপাতত যারা আহত আছেন তাদের যথাযথ চিকিৎসার প্রয়োজন। আমি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন সাধ্যমত চেষ্টা করছেন তারা। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর