,

পাকিস্তানের ‘বউমা’ নতুন বিতর্কে

news-image

স্পোর্টস ডেস্ক : খারাপ সময় পিছু ছাড়ছে না ভারতের টেনিস তারকার সানিয়া মির্জার। পুলওয়ামা কাণ্ডের পরে নিজের পোশাকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রবল সমালোচিত হয়েছিলেন। সেই সমালোচনার ধাক্কা সামলাতে না পেরে সানিয়াকে রীতিমতো জবাবদিহি করতে হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তার রেশ কাটতে না কাটতেই এবার আরও বিতর্ক বাড়ালেন তেলেঙ্গানার বিজেপি এমএলএ টি রাজা সিংহ। সানিয়া মির্জাকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বললেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়ে দেন, ‘যেভাবে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন আমাদের সাহসী জওয়ানদের হত্যা করেছে পুলওয়ামায়, তা ক্ষমার অযোগ্য। কেন্দ্রীয় সরকার যখন পাকিস্তানকে সমস্ত জায়গা থেকে কোনঠাসা করার প্রয়াস চালিয়ে যাচ্ছে, এবং কূটনেতিক সম্পর্ক ছেদ করছে, তখন পাকিস্তানের ‘বউমা’ সানিয়া মির্জাকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে রাখা ঠিক নয়।’

এর পরিবর্তে কাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হতে পারে, সেই তালিকাও তিনি তৈরি করে ফেলেছেন। টি রাজা সিংহ জানিয়েছেন, ‘সাইনা নেহওয়াল, ভিভিএস লক্ষণ— এদের কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা যেতে পারে। তবে এই পদে কোনও পাকিস্তানি ‘বউমা’কে রাখা ঠিক নয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর