,

ছাত্রদলকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণ করতে ছাত্রদলকে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের নেতাদের সঙ্গে স্কাইপিতে বৈঠক করেন তারেক রহমান। প্রায় ৪ ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে ছাত্রদলকে তারেক রহমান নির্দেশ দেন বলে সূত্রে জানা গেছে।

বৈঠক সূত্রে আরো জানা গেছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন সংগ্রহ করার জন্য কেন্দ্রীয় ছাত্রদল থেকে নির্দেশনা দেওয়া হতে পারে।

গত ১৯ ফেব্রুয়ারি থেকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র বিতরণের চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণের দিন ইতোমধ্যে ঠিক হয়েছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর