,

ত্রিপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

news-image

বিশেষ প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে উত্তর-পূর্বাঞ্চল রাজ্যের ত্রিপুরায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

দিবসের প্রথম প্রহরে ত্রিপুরায় নিযুক্ত সহকারী হাইকমিশন কার্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন সহকারী হাইকমিশনার কিরাটী চাকমা। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত বাণী পাঠ করা হয়।

এ সময় সহকারী হাইকমিশনের প্রথম সচিব (ফাষ্ট সেক্রেটারী) মো. জাকির হোসেন ভূঁইয়া, দ্বিতীয় সচিব (সেকেন্ড সেক্রেটারী) মো. ইকবাল হোসেনসহ মিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ আগরতলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রিপুরা রাজ্যের আগরতলার কুঞ্জবনে সহকারী হাইকমিশন কার্যালয়ে ভাষা শহীদ স্মরণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আগরতলার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহমান কাশেম এবং অরুণ চন্দ্র আচার্য্য নিজ নিজ ধর্মীয় রীতিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দ্বিতীয় পর্বে আগরতলার রবীন্দ্র ভবনের সামনে আম্রকুঞ্জে ত্রিপুরা সরকারের শিক্ষা দফতর এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ রাজ্যের সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর