,

বাড়িতে অগ্নিকাণ্ডে অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাবাজি ঘর পর হ্যায় খ্যাত ভারতীয় অভিনেত্রী সৌম্যা ট্যান্ডনের বাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেও অভিনেত্রীর হাতের তালুর কিছুটা অংশ পুড়ে গিয়েছে।

বুধবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয়।

এ বিষয়ে সৌম্যা ট্যান্ডন জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তার বাড়িতে বেশকিছু ক্ষয়ক্ষতি হলেও ভয়াবহ কোনও ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পায়। তবে তিনি ছাড়াও বাড়ির অন্যন্যা সদস্যরা সুস্থ আছেন বলে জানান।

জানা যাচ্ছে, মশা মারার লিকুইড ইলেক্ট্রিক বোর্ডে লাগিয়ে ঘুমোচ্ছিলেন অভিনেত্রী। সেখানে থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিনেত্রী সকলকে এইভাবে মশা মারার লিকুইড ব্যবহার করা থেকে সতর্ক করেছেন।

কখনওই বিছানার পাশে প্লাগে মশা মারার লিকুইড লাগিয়ে না ঘুমানোর পরামর্শ দিয়ে সৌম্যা বলেন, সব বাড়িতেই অগ্নি নির্বাপক সরঞ্জাম রাখা উচিত।

কিছুদিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সৌম্যা ট্যান্ডন। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুটির কোনও ক্ষতি হয়নি বলেই জানা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর