,

৮৫০ ভারতীয় বন্দিকে মুক্তি দিলেন বিন সালমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত বুধবার ভারত সফরে এসে সৌদি আরবের কারাগারে বন্দী ৮৫০ ভারতীয় নাগরিককে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ দিন সালমান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধেই তিনি এই বন্দীদের মুক্তি দিচ্ছেন। একইসঙ্গে তিনি ভারত থেকে হজ্জযাত্রী নেয়ার সংখ্যা বৃদ্ধি করে ২ লাখ করার ঘোষণা দেন। ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া

গত বুধবার ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাভিশ কুমার এক টুইট বার্তায় এসব তথ্য জানিয়েছেন। কুমার ওই টুইট বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই মাননীয় সৌদি যুবরাজ ৮৫০ বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন।’ এসময় তিনি, হজ্জযাত্রী কোটা বৃদ্ধির বিষয়টিও নিশ্চিত করেন।

এর আগে পাকিস্তান সফরে গিয়েও দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে দেশটির ২ হাজার নাগরিককে মুক্তি দেয়ার ঘোষণা দেন বিন সালমান। এরপরে গত মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন তিনি। বুধবার স্থানীয় সময় রাত ১১টায় তিনি ভারত থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন। মূলত, এশিয়ার সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সফরের অংশ হিসেবে এই এশিয়া সফর শুরু করেন মোহাম্মদ বিন সালমান। দুই দিনের চীন সফরের মাধ্যমে আগামী শনিবার তিনি এশিয়া সফরের ইতি টানবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর