,

হস্তান্তর ২৭, ৩৭ মরদেহ শনাক্ত

news-image

নিউজ ডেস্ক : পুরান ঢাকার চকবাজারে বিস্ফোরণ ও আগুন লেগে নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ৩৭ মরদেহ হস্তান্তর শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তর কাজ শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২৭ মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা বিভাগের অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, এখন পর্যন্ত মোট ৬৭ জনের মরদেহ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৭ জনের মরদেহ শনাক্ত করা গেছে। যাদের শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ টেস্টের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সেলিম রেজা বলেন, এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেকের দাফন-কাফনের জন্য নগত ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন নিহতের খবর দিয়েছে ফায়ার সার্ভিস। আহত হয়েছে অর্ধশতাধিক। হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি নয় জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের একযোগে টানা ১০ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর