,

বিএনপি শনিবার শোকদিবস পালন করবে

news-image

নিজস্ব প্রতিবেদক : চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতের স্মরণে আগামী শনিবার সারা দেশে শোকদিবস পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।

বিএনপির এই নেতা বলেন, ‘আগামী শনিবার নিহতদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শোকদিবস পালন করবে। দিবসটি উপলক্ষে ওইদিন দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।’

এ ছাড়া আগামীকাল শুক্রবার নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী সব মসজিদে বাদ জুম’আ বিশেষ মোনাজাত করার অনুরোধ জানিয়েছে বিএনপি।

গতকাল বুধবার রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮১ জন নিহতের খবর দিয়েছে ফায়ার সার্ভিস। আহত হয়েছে অর্ধশতাধিক। হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি নয় জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের একযোগে টানা ১০ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর