,

রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিক আহত

news-image

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিক ও পুলিশসহ ৬জন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুরে কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এর লম্বাশিয়া বাজারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন জার্মান সাংবাদিক ও একজন বাংলাদেশি দোভাষী এবং গাড়ির ড্রাইভার।কক্সবাজারের পুলিশ সুপার ইকবাল হোসেন  জানান, জার্মান সাংবাদিকরা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষ ফেরার পথে লম্বাশিয়ায় বাজারে এক রোহিঙ্গা পরিবারকে জমা কাপড় কিনে দিচ্ছিলেন। এই  সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে।

সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে জাকির হোসেন নামে এক পুলিশ সদস্যও রোহিঙ্গাদের হামলায় আহত হন। রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়ি ভাংচুর করে। হামলাকারীরা ক্যামেরা কাগজপত্র (পাসপোর্ট) ও সাথে থাকা জিনিসপত্র নিয়ে যায়। আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্পে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়।জার্মান সংবাদিকেরা হলেন ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। তাদের বাংলাদেশি দোভাষী হলেন মোঃ সিহাবউদ্দিন (৪১) ও গাড়ির চালক নবীউল আলম (৩০)।

পুলিশ সুপার জানিয়েছেন, জার্মান সাংবাদিকদের হামলার ঘটনায় জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

 

পরিবর্তন ডটকমক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর