,

‘কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা কেবল সময়ের ব্যাপার’

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজারের চুরিহাট্টা মসজিদের পাশের ওয়াহেদ ম্যানশন নামের পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদেহের সংখ্যা বেড়েই চলছে। কান্নায় ভারী হয়েছে আকাশ-বাতাস। স্বজন হারানোর ব্যথায় ব্যথিত অনেকেই। কেউবা প্রিয়জনের ছবি হাতে নিয়ে হাসপাতালের গেটে রয়েছেন অপেক্ষায়।

সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকাও দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যথাভরা সেই মনের কথা ব্যক্ত করছেন।

জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য সুবর্ণা মুস্তাফা ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘এক রাতের ভেতর ঢাকা শোকের শহর। নিমতলী ট্রাজেডির পর এবার চকবাজার..। ভারী হয়ে গেছে পুরনো ঢাকার বাতাস স্বজন হারানোর আর্তনাদে…। পুরনো ঢাকার পুনর্বাসন না হলে, রাসায়নিক কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা কেবল সময়ের ব্যাপার।

রাজধানী চকবাজার এলাকায় আগুনে এখন পর্যন্ত অন্তত ৭০ জন মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ আগুন লাগে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর