,

চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় দুই চিকিৎসকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকার ভবনের ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন দুই চিকিৎসক। একসঙ্গে একটি ডেন্টাল চিকিৎসাকেন্দ্রে দুই চিকিৎসকসহ ছয়জন মারা যান।

নিহত দুই চিকিৎসক হলেন- ডা. ইমতিয়াজ ইমরোজ রাসু ও ডা. আশরাফুল। তারা দুজনই বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে সম্প্রতি পাস করে আল মদিনা মেডিকেল হল ও ডেন্টাল নামে ওই চিকিৎসাকেন্দ্রে প্রাইভেট প্র্যাকটিস করতেন।

এ ছাড়া নিহতের মধ্যে রয়েছেন- আল মদিনা মেডিকেল হল ও ডেন্টাল চিকিৎসাকেন্দ্রের মালিক কাওসার আহমেদ।

ওই ফার্মেসিতে নিহত বাকি তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম কাওসার। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

কাওসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার বন্ধু সূর্যসেন হলের ছাত্র শরীফুল আলম বলেন, কাওসার মাদ্রাসায় পড়তেন, কোরআনে হাফেজ ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

তিনি বলেন, সে মাঝেমধ্যে সূর্যসেন হলেও এসে থাকত। আবার বাসায়ও থাকত। ওষুধের দোকানটাও সেই চালাত। কাওসার বিবাহিত এবং দুই সন্তানের জনক। আবদুল্লাহ নামে একটি ছেলে ও নুসাইবা নামে একটি মেয়ে আছে তার।

বুধবার রাতে চকবাজারে প্রথম যে চারতলা ভবনে আগুন লাগে, তার উল্টো দিকের ভবনে কাওসারের আল মদিনা মেডিকেল ও ডেন্টাল চিকিৎসাকেন্দ্র। আগুন ওই ভবনেও ছড়িয়েছিল।

অগ্নিকাণ্ডে নিহত ৬৭ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। সেখানে গিয়ে সকালে লাশ শনাক্ত করেন কাওসারের দুই ভাই, মা ও স্ত্রী।

কাওসারের ভাই ইলিয়াস জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানায়। তারা সপরিবারে পুরান ঢাকায় থাকতেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর