,

মার্কিন নাবিক ও নার্সের চুম্বনরত ভাস্কর্যে লাল কালিতে ‘#মি টু’

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে নার্সকে আকস্মিক চুম্বন করেছিলেন একজন মার্কিন নাবিক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তারই আদলে গড়া ভাস্কর্যটিতে কে বা কারা লাল কালিতে যৌন হয়রানি বিরোধী স্লোগান ‘#মি টু’ লিখে দিয়েছে।

ভাষ্কর্যটির পুরুষটি নাবিকটি হলেন জর্জ মেন্দোন্সা আর নার্সের নাম গ্রিটা জিমার। এ ঘটনার মাত্র একদিন আগে মেন্দোন্সা ৯৫ বছর বয়সে মারা যান।

মেন্দোন্সার চুম্বনের ঘটনাটি গত শতাব্দিতে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলো। এ ঘটনাকে শত্রুতা শেষ করে ভালবাসার দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে দেখা হয়। তবে সম্প্রতি ওই চুম্বনের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা হয়েছে। কেউ কেউ বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাবিক মেন্দোন্সা ওই নার্সকে জোর করে চুম্বন করেছিলেন।

নার্স গ্রিটা সম্প্রতি বলেন, মেন্দোসার চুম্বনে তিনি আসলে আতঙ্কিত হয়েছিলেন। চুম্বনের সময় মেন্দোন্সা ছিলেন মাতাল। জাপানি সৈন্যদের আত্ম সমর্পণের পরই এ ঘটনা ঘটিয়েছিলেন তিনি। তবে জীবিত অবস্থায় চুম্বনের ঘটনাকে যৌন হয়রানি বলতে রাজি হননি মেন্দোন্সা। যদিও তার মৃত্যুর মাত্র একদিন পরই এতে যৌন হয়রানি বিরোধী স্লোগান ‘মিটু’ লিখে দিলো কেউ।

ফ্লোরিডার সারাসোটার পুলিশ বলেছে, যে নার্সকে চুম্বন করা হচ্ছিল তার পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত লাল কালির গ্রাফিতি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এই কাজটি সোমবার করা হয়েছে।

এ ঘটনায় ভাস্কর্যটির যে ক্ষতি হয়েছে তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে এক হাজার মার্কিন ডলার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর