,

সাব্বির-মোস্তাফিজ শোকে ম্লান

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেস বোলার মোস্তাফিজুর রহমান। দলের ওপেনার তামিম ইকবাল খানের পর তারাও নিজেদের অনুভুতি প্রকাশ করেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় এমনিতে খেলোয়াড়দের মনটা খারাপ। তার ওপর ভাষার মাসে দেশে এমন এক পরিস্থিতিতে আরও বেশি মন খারাপ করেছে ক্রিকেটারদের। সাব্বির রহমান বলেন, ‘এতগুলো মানুষ মারা গেল, খুব খারাপ লাগছে। যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তা আমাদের এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন।’

খবরটা শোনার পর থেকে শোকে আচ্ছন্ন দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানও। জানা গেছে নিউজিল্যান্ডে বসেই চকবাজারের ঘটনার খোঁজখবর নিয়েছেন তিনি। নিজের অনুভতি প্রকাশ করতে গিয়ে মোস্তাফিজ বলেছেন, ‘খবরটা শোনার পর থেকেই খুব খারাপ লাগছে, কত মানুষ মারা গেল। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি আর যারা হাসপাতালে, তাদের জন্য দোয়া করি। এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, সে দোয়াও করি।’

এর আগে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফ্যান পেজে পেজে স্ট্যাটাস দেন তামিম। তিনি লেখেন, ‘চকবাজার অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের জন্য প্রার্থনা। আল্লাহ তাদের ধৈর্য ধরার শক্তি দেন।’

গতকাল বুধবার রাতে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে চারতলা বাড়িসহ কয়েকটি ভবনে আগুন লাগে। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর