,

আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার : কাদের

news-image

নিউজ ডেস্ক : পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার আজিমপুর কবরস্তানে ভাষা শহীদদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‍‌পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের সরকার ক্ষতিপূরণ দেবে। এ সময় ঘটনা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। এ ঘটনায় সকাল সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে অগ্নিকাণ্ডে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও মিটর্ফোড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি নয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর