,

গেইলের সেঞ্চুরি দিনে ছক্কার বিশ্ব রেকর্ড গড়লো উইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে গেইলের ব্যাট কথা বলেনি। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। সমালোচকদের এককথা, গেইল ফুরিয়ে গেছেন। কিন্তু তিনি যে সত্যি সত্যি ফুরিয়ে যাননি তা প্রায় এক বছর পর দলে ফিরেই দেখিয়ে দিলেন।

দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিলেন তিনি। ১২৯ বলে খেললেন ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস। তিন বাউন্ডারি আর ১২ ছক্কায় সাজালেন নিজের ইনিংস।

গেইলের ঝড়ো ইনিংসের ওপর ভর করে সিরিজের প্রথম ওয়ালডেতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৩৬০ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা। গেইল ছাড়াও ৬৪ রান করেন সাই হোপ। ৪০ রান করেন ড্যারেন ব্রাভো। ৩০ রান করেন ক্যাম্পবেল। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন বেল স্টোকস এবং আদিল রশিদ। ২ উইকেট নেন ক্রিস ওকস।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আজ একটি বিশ্ব রেকর্ডও গড়ল ক্যারিবীয়রা। পুরো ৫০ ওভারে ২৩টি ছক্কা মেরেছে ক্যারিবীয়রা। এরই সঙ্গে আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে দলীয় এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নতুন বিশ্বরেকর্ড গড়ল তারা।

আগের রেকর্ড ছিল এক ইনিংসে ২২ ছক্কা। ২০১৪ সালে ২২টি ছক্কা এক ইনিংসে মেরেছিল নিউজিল্যান্ড। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর