,

গ্যাস সরবরাহ স্বাভাবিক ধানমণ্ডি ও কলাবাগানে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমণ্ডি, কলাবাগানসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এরইমধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন লিমিটেডের কর্মকর্তারা। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়।

তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, লিকেজ মেরামত করে ঠিক রাত দশটায় আমরা গ্যাস সরবরাহ শুরু করেছি। তবে কোনও কোনও এলাকায় সরবরাহ স্বাভাবিক হতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে।

গ্যাস লিকেজ মেরামত করার কারণে গ্যাস বন্ধ করে দেওয়ায় ধানমন্ডি, কলাবাগান, মোহম্মদপুর, আগারগাও ও মিরপুরের একটি অংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

আজ দুপুরে রাজধানীর আসাদ গেটের আড়ং মোড়ে গ্যাস লিকেজের কারণে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় দুটি গাড়িতে আগুন ধরে যায়। এতে একজন দগ্ধ হন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ দু’দিক থেকে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

বিস্ফোরণের পর ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ কারণে রাত ১০টা পর্যন্ত মোহম্মদপুর, ধানমন্ডি, মিরপুরের একাংশে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে বলে স্বীকার করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর