,

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের তিন এমপির পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পদত্যাগ করে সোমবার দলটির সাত সংসদ সদস্য(এমপি) ‘ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ’ নামের একটি নতুন দল গঠন করেছেন। এবার কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করে তাদের সঙ্গে যোগ দিলেন ক্ষমতাসীন দলটির তিন এমপি।

সরকার বিপজ্জনকভাবে বেক্সিট ইস্যুটি মোকাবেলা করছে এবং কনজারভেটিভ পার্টিকে আধুনিকীকরণের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করে বুধবার এই তিন মন্ত্রী পদত্যাগ করেন বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম বিবিসি।

পদত্যাগকারী তিন এমপি হলেন অ্যানা সৌবরি, সারাহ ওলাস্টোন এবং হেইদি অ্যালেন। তারা যৌথভাবে প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা থেরেসা মে’র কাছে একটি চিঠি লিখে দলত্যাগের কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

এক সংবাদ সম্মেলনে সৌবরি বলেন, যুদ্ধ শেষ হয়েছে এবং এতে অন্য পক্ষ জয়লাভ করেছে। গত ৪০ বছর ধরে প্রতিটি যোগ্য নেতাকে সরিয়ে কিছু ডানপন্থী, কট্টরপন্থী ইইউ-বিরোধী(ইউরোপিয়ান ইউনিয়ন) বিশৃঙ্খল মানুষ এখন কনজারভেটিভ পার্টি পরিচালনা করছে।

নিজের দল থেকে তিন এমপির পদত্যাগের বিষয়ে থেরেসা মে জানান, এই ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন কিন্তু তার দল সবসময় যথাযথ, মধ্যপন্থী এবং দেশের জন্য মঙ্গলজনক রাজনীতির সঙ্গে থাকবে।

লেবার পার্টির নেতা জেরেমি করবিন ব্রেক্সিট ও ইহুদিবিদ্বেষের দিকে ঝুঁকে পড়ছেন বলে অভিযোগ করে দলটি থেকে পদত্যাগের পর ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ গঠন করা এমপিরা হলেন চুকা উমুন্না, লুসিয়ানা বার্গার, ক্রিস লেজলি, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গেইপস, গেভিন শুকার ও অ্যান কোফি।

ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের পক্ষ থেকে একটি টুইট বার্তায় অ্যানা সৌবরি, সারাহ ওলাস্টোন এবং হেইদি অ্যালেনকে স্বাগত জানানো হয়েছে। এখন যুক্তরাজ্যের সংসদে ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির থেকে বেশি এবং লিবারেল ডেমোক্র্যাটস’র সমান এমপি দলটির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর