,

আগুন ছড়িয়ে পড়েছে পাশের ভবনেও

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীর চকবাজার এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এক জনের মরদেহ পাওয়া গেছে। ২৮জন ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি। ৪জনের অবস্থা আশঙ্কা জনক। প্রাথমিক ধারণা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত। আগুন ছড়িয়ে পড়েছে পাশের ভবনেও। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট।

বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে আগুন লাগে। রাত ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৫০জনকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত কর্মীরা জানান, এদের প্রায় সবাই অগ্নিদগ্ধ। ৪ জনের অবস্থা আশঙ্কা জনক। বাকিদের বিভিন্ন স্থানে জখম রয়েছে। অগ্নিকাণ্ডের পর দ্রুত নামতে জখম হন অনেকে। লাফিয়ে নামতে গিয়ে হাত-পাও ভেঙেছেন কেউ কেউ।

ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, আহত আরও অনেকে আসছে।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে রয়েছেন- আলামিন (২৫), রিমন (২৮), সিয়াম (২৩), রেজাউল (২১), বাবুল (২৮), শহিদ (৫২), শহিদুল্লাহ (৫০), করিম(৫০), শামীমুর রহমান (৪২), সাইফুল (৩৫), সালাউদ্দিন (২৬), জাকির হোসেন (৫০), মাহমুদ (৫০), লামিম (১২), আনোয়ার (৫৫), সালাউদ্দিন (৩৫), পীর মোহাম্মদ (৪৭), কাউছার (৪৫), সোহেল (৩৫), পলাশ (৩৫), জাহাঙ্গীর (৩৫), সালাম (৩৫), রবিউল (২৭), মন্জুরুল আলম (৪৫), জিয়াউদ্দিন (২৪)।

এর আগে আগুন লাগার বিসয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন মোবাইল ফোনে বলেন, চকবাজারে চুরিহাট্টা মসজিদ গলির একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে।

এ বিষয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

তবে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর