,

টাঙ্গাইলে শ্বশুরবাড়ির সবাইকে অচেতন করে শ্যালিকাকে ধর্ষণ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রতিমাবংকী পশ্চিমপাড়া গ্রামে বাড়ির সবাইকে মিষ্টি ও জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো দুলাভাইয়ের বিরুদ্ধে। গত শনিবার রাতের এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।

এ ঘটনায় বুধবার অভিযুক্ত দুলাভাই আমিনুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আমিনুর ইসলাম পেশায় ট্রাক চালক। তিনি উপজেলার বগাপ্রতিমা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আমিনুর রহমান কিছু দিন আগে ট্রাক কেনেন। নতুন গাড়ি কেনা উপলক্ষে গত শনিবার রাতে চাচা শ্বশুরের বাড়িতে মিষ্টি ও জুস নিয়ে বেড়াতে যান তিনি। ঘুমের ওষুধ মেশানো জুস ও মিষ্টি খেয়ে একপর্যায়ে বাড়ির সবাই অচেতন হয়ে পড়লে আমিনুর ও তার বন্ধু ৮ম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণ করে পালিয়ে যান। পর দিন জ্ঞান ফিরলে তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সখীপুর থানা পুলিশের ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন, এ ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতরের চেষ্টা চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর