,

বাবা মহেশ ভাট যখন থেকে আলিয়ার আসল বন্ধু

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট’র মেয়ে আলিয়া ভাট। তাদের সম্পর্ক দারুণ বন্ধুত্বপূর্ণ। তবে বলিউডে যাত্রা’র পর থেকে বাবার সঙ্গে তার এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন আলিয়া।

এ প্রসঙ্গে আলিয়া বলেন, শৈশবে বাবার সঙ্গে মেশার খুব একটা সুযোগ হতো না। বাবা বাড়িতে আসলে মনে হতো- কোনো সেলিব্রেটি এসেছেন। সে সময় বাবাকে খুব একটা মনেও করতাম না। কারণ তখন বাবাকে কাছে পাইনি। তবে কিছুটা বড় হওয়ার পর থেকে বাবা আমার সঙ্গে সময় কাটাতেন, গেমস খেলতেন। কিন্তু বাবার সঙ্গে সত্যিকারের বন্ধত্বটা শুরু হয় বলিউডে পা রাখার পরেই।

২০১২ সাল করণ জোহর’র ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলউডে যাত্রা করেন আলিয়া। এরপর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগী’, ‘রাজি’ প্রভৃতি সিনেমার মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই মহেশকন্যা।।

আলিয়া ভাটের শেষ সিনেমা ‘গালি বয়’। সিনেমাটিতে আলিয়ার বিপরীতে রয়েছেন রণবীর সিং। এছাড়া পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’তে আলিয়ার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুরকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর