মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে ৩০ ইউনিট

news-image

নিউজ ডেস্ক : পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সেই ভবন থেকে আগুন ছড়িয়েছে আরেকটি বহুতল ভবনেও। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ দগ্ধ-আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ১৫ জনের মতো দগ্ধ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের চুরিহাট্টা এলাকার ওই ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনটির নিচে কেমিক্যাল কারখানা থেকে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, চকবাজার চুরিহাট্টা এলাকায় একটি ভবনে আগুন লাগার পর আরেকটি ভবনে ছড়িয়ে গেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ‌পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চকবাজারে আগুন লাগার ঘটনায় দগ্ধ ও আহতসহ অর্ধশতাধিক মানুষ ঢামেক হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ১৫ জন দগ্ধ আমরা পেয়েছি। বাকিরা তাড়াহুড়ো করে ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন। সবাইকে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক