মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩১ মার্চ যেসব উপজেলায় ভোট

news-image

চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এই ধাপে দেশের পাঁচটি বিভাগের ১৬টি জেলার ১২২টি উপেজলায় ভোট হবে। আগামী ৩১ মার্চ এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বুধবার (২০ ফেব্রুয়ারি) ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৪ মার্চ, মনোয়নপত্র বাছাই ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার ১৩ মার্চ। এছাড়া বাছাইয়ের বিরুদ্ধে আপিল দাখিল করা যাবে ৭ থেকে ৯ মার্চে এবং আপিল শুনানি হবে ১০ থেকে ১২ মার্চ পর্যন্তক। বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৪ মার্চ এবং ওইদিন থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত দেশের পঞ্চম এই উপজেলা পরিষদ নির্বাচন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তাদের মিত্ররা বর্জন করেছে।

চতুর্থ ধাপে ভোট হতে যাওয়া উপজেলাগুলো হলো—
পটুয়াখালী জেলার সদর, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকী ও বাউফল; ভোলা জেলার সদর, মনপুর, দৌলতখান, তজুমুদ্দিন, চরফ্যাশন ও লালমোহন; বরগুনা জেলার সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরথাটা, পিরোজপুর জেলার সদর, ইন্দুরকানী, মঠবাড়িয়া, কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ ও নাজিরপুর; যশোর জেলার সদর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা, শার্শা, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর, খুলনা জেলার দিঘলিয়া, কয়রা, দাকোপ, পাইকগাছা, রূপসা, তেরখাদা, ফুলতলা ও বৈটিয়াঘাটা; বাগেরহাট জেলার সদর, মংলা, রামপাল, মোরেলগঞ্জ, কচুয়া, শরণখোলা, চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট; ময়মনসিংহ জেলার সদর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, ঈশ্বরগঞ্জ, গফারগাঁও, ফুলবাড়িয়া, ত্রিশাল, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা ও ভালুকা; মুন্সিগঞ্জ জেলার সদর, সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, গজারিয়া ও টংগীবাড়ী;

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, সোনারগাঁও ও রূপগঞ্জ; ঢাকা জেলার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ; টাঙ্গাইল জেলার সদর, ধনবাড়ী, মধুপুর, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর, ঘাটাইল, ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর, বাসাইল ও সখিপুর; কুমিল্লা জেলার তিতাস, বরুড়া, লাকসাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, মেঘনা ও হোমনা; নোয়াখালী জেলার বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, কবিরহাট, সুবর্ণচর, চাটখিল ও কোম্পানীগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, সরাইল, আখাউড়া, কসবা, অশুগঞ্জ, নাসিরাবাদ ও নবীনগর এবং ফেনী জেলার সদর, ফুলগাজী, সোনাগাজী, দাগনভুঞা, ছাগলনাইয়া ও পরশুরাম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক