,

আশুগঞ্জে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতে জড়িমানা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার দুপুরে জেলার আড়াইসিধা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.টি.এম মোর্শেদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্তাবধায়ক মো. বাদল শিকদার সাথে ছিলেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা জানান, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা মোতাবেক আশুগঞ্জের আড়াইসিধা বাজরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ বিহীন ঔষধ, স্যাম্পল বিক্রি ও দোকানে নোংরা পরিবেশ থাকায় চারটি দোকানকে বিভিন্ন ধারা অনুযায়ী ৩৩ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।

তিনি আরো জানান, আশুগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় নিয়মিত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী