মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের দুই দিনে ৪০ চিকিৎসককে বদলি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : মাত্র দুই দিনের ব্যবধানে চট্টগ্রামের ৪০ চিকিৎসককে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদেরকে আদেশের দিন থেকে তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. আবুল কালাম স্বাক্ষরিত গত সোমবারের (১৮ ফেব্রুয়ারি) প্রথম আদেশে ১৭ জনকে, দ্বিতীয় আদেশে ৯ জনকে এবং পরেরদিন মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) তৃতীয় দফা আদেশে আরও ১৪ চিকিৎসককে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. আবুল কাশেম বদলি ও পদায়নের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে মোট ১০০টি উপজেলা রয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ৯১টি। ৯১টির মধ্যে ৬ জনের কম চিকিৎসক রয়েছে এমন উপজেলা হাসপাতাল ২১টি। ৬ জনের বেশি চিকিৎসক আছেন ১৮টি হাসপাতালে। অতিরিক্ত চিকিৎসক রয়েছে এমন হাসপাতালের অধিকাংশই চট্টগ্রাম মহানগরের পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় অবস্থিত।

সূত্র জানায়, বদলিকৃত চিকিৎসকদের পার্বত্য চট্টগ্রামের তিন জেলার দুর্গম পাহাড়ি উপজেলাগুলোতে পদায়ন করা হয়েছে। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের উপজেলা হাসপাতালগুলোতে নতুন করে চিকিৎসক দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক