,

নির্বাচনী প্রচারণায় টাকার বিনিময়ে নেতাদের পাশে তারকারা

news-image

বিনোদন ডেস্ক : সব দেশেই নির্বাচনী প্রচারণায় তারকাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। সামনে ভারতের লোকসভা নির্বাচন। এরই মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রচার-প্রচারণায় নেমেছেন নেতারা। নির্বাচনকে ঘিরেই এবার চাঞ্চল্যকর এক তথ্য উঠে এসেছে। এই নির্বাচনে একাধিক বলিউড তারকা নাকি টাকার বিনিময়ে সোশ্যালি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচার করতে আগ্রহী হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম মহানগর.কমের খবরে এসেছে, সম্প্রতি ট্যুইটারে এমনি চাঞ্চল্যকর ভিডিও আপলোড করে কোবরা পোস্ট। এই পোস্টের খবর অনুযায়ী, ৩৬ জনের মতো তারকা টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা চালানোর জন্য রাজি হয়েছিলেন। কেউ কেউ একটি পোস্টের জন্য ২ থেকে ২.৫০ লক্ষ টাকা পর্যন্তও দাবি করেন।

ভিডিওতে দেখা যায় সোনু সুদ, গনেশ আচার্য, শক্তি কাপুর, সানি লিওন, রাখী সাওয়ান্ত, অভিজিৎ ভট্টাচার্য, বিবেক ওবেরয়, টিসকা চোপড়া, জ্যাকি শ্রফ, শ্রেয়াল তালপাড়ে, আমিশা প্যাটেল, মহিমা চৌধুরী, পুনিত ইশর, পঙ্কজ ধীর, কৈলাশ খের, ইভলিন শর্মা, কোয়েনা মিত্র, মিনিশা লাম্বা, পুনম পান্ডে, মিকা সিং, বাবা সেহগল, রাজু শ্রীবাস্তব, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক, উপাসনা সিং, সুনীল পাল, দীপশিখা নাগপাল, রোহিত রায়, আমান বর্মা, হিতেন তেজওয়ানি, গৌরী প্রধানের মতো তারকাদের নাম।

যদিও অভিনেত্রী বিদ্যা বালান, আরশাদ ওয়ারসি, সৌম্য ট্যান্ডন এবং রেজা মুরাদ এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও কোবরা পোস্টের পক্ষ থেকে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো