,

বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে জাফর আলম (২৭) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

জাফর টেকনাফ নয়াপাড়া মুছনী রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান ‘এ’ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে ৫ হাজার পিস ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

আরো পড়ুন : বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, ইয়াবা পাচারের সময় মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমারের নাগরিক জাফরকে রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জাফর জানান, বুধবার ভোরে সাবরাং ইউনিয়নের ৫ নম্বর স্লুইচ গেট এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকবে। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টিম ওই স্থানে আগে থেকেই অবস্থান নেয়।

তিনি আরো জানান, ভোর সাড়ে ৪টার দিকে ওই স্থানে কয়েকজন লোককে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছোড়ে। এক পর্যায়ে পালাতে গিয়ে জাফর আলম গুলিবিদ্ধ হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর