,

ভয়াবহ অগ্নিকাণ্ডে কানাডায় একই পরিবারে ৭ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : কানাডায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ মঙ্গলবার এই তথ্য জানায়। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আটলান্টিক উপকূলে হালিফ্যাক্স শহরের উপকন্ঠে একটি বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা সিবিসি’কে বরাত দিয়ে এনডিটিভি জানায়, নিহত ওই পরিবারের ৭ জনই সিরিয়ান শরণার্থী। দুই বছর আগে সিরিয়া থেকে কানাডায় আসেন তারা।

পুলিশ এক বিবৃতিতে জানায়, ঘটনায় ৭ জনের প্রাণহানি ঘটেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। এছাড়া ওই অগ্নিকাণ্ডে একজন পুরুষ ও এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শহরটির মেয়র গভীর শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর