,

লক্ষ্মীপুরে ভাবীকে জড়িয়ে ধরার জেরে বড় ভাই খুন

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পরিবারিক কলহের জের ধরে ছোটভাই মান্নানের হাতে বড় ভাই আবদুল হান্নান (২৫) খুন হয়েছেন। এ ঘটনায় মান্নানকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আটিয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হান্নান পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের ছেলে। তারা দুই ভাই বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন।

নিহতের বাবা আবুল কালাম জানান, রাতে হান্নানের স্ত্রী সালমা আক্তারের ঘরে উঁকি দেয় ছোট ভাই মান্নান। এসময় বড় ভাই বিষয়টি টের পেয়ে যান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রীকে জড়িয়ে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে হান্নান দা নিয়ে ছোট ভাইয়ের দিকে তেড়ে যান। পরে হান্নানের হাত থেকে দাটি ছিনিয়ে নিয়ে মান্নান তাকে কুপিয়ে হত্যা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক দাশ বলেন, বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাইকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর