,

স্প্যানিশ সুপার কাপ বদলে যাচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কাপ প্রতিযোগিতাকে চার দলে উন্নীত করে বিদেশের মাটিতে আয়োজনের উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আরএফইএফ। মঙ্গলবার ফেডারেশনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। আরএফইএফের সভাপতি লুইস রুবিয়ালেস বলেছেন, নতুন আঙ্গিকে এই টুর্নামেন্টে অংশ নিবে লা লিগা চ্যাম্পিয়ন ও দ্বিতীয় স্থানধারী ক্লাব এবং কোপা দেল রের দুই ফাইনালিস্ট।

অতীতে সুপার কাপে আধিপত্য ছিল স্প্যানিশ লা লিগার দুই জায়ান্ট দল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের। ২০০৪ সাল থেকে প্রতিবছর এই দুই জায়ান্ট ক্লাবের অন্তত একটি ফাইনালে খেলে আসছে।

বিষয়টি আরো খোলাসা করে রুবিয়ালেস বলেন, ‘আমরা এটি নিশ্চিত করতে চাই যে স্পেনের ক্লাব ফুটবল শুধুমাত্র এক বা দুই ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন এই প্রতিযোগিতাটি দুই বা তিন ক্লাবের সীমানা অতিক্রম করবে। অন্য দলের অন্তর্ভুক্তিতে এর আকর্ষণ আরও বাড়বে এবং এর ফলে রাজস্ব আয়ের খাতও সম্প্রসারিত হবে।’

আগামী এপ্রিলে বিষয়টি নিয়ে একটি সভায় বিস্তারিত আলোচনা করবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। উল্লেখ্য, গত মৌসুমে মরোক্কোর টাঙ্গের্সে অনুষ্ঠিত ১৩তম সুপার কাপের শিরোপা জয় করেছে বার্সেলোনা। সেভিয়াকে হারিয়ে এই শিরোপা ঘরে তোলে কাতালান জায়ান্টরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর