,

সংসদে আসাকে খুব সহজ হিসেবে দেখছেন না সুবর্ণা মুস্তফা

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্য আজ বুধবার শপথ নিয়েছেন। কিন্তু সংসদে আসাকে খুব সহজ হিসেবে দেখছেন না অভিনেত্রী ও সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সুবর্ণা মুস্তফা।

বুধবার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এমপিদের শপথগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সুবর্ণা মুস্তফা বলেন, ‘খুব ইজি এখানে (সংসদ) চলে আসা? আসলে নয়। সত্যি কথা হচ্ছে যে, মেয়েরা ডেফিনিটলি বিভিন্ন ফিল্ডে, ইভেন রাজনীতিতেও আগাচ্ছে। সংরক্ষিত আসনটি তাদের একরকম সাপোর্ট দেওয়া। কারণ, তাদেরকে বলা যে, তুমিই পারবে। এবং এটাও দেখা গেছে যে, সংরক্ষিত আসন থেকে বেরিয়ে সে নিজেই নির্বাচন করেছে।’

সবকিছু দেখা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে জানিয়ে নবনির্বাচিত এই এমপি বলেন, ‘দেখতে চাইলে সবকিছুই অর্ধেক গ্লাস ভরা দেখতে পারি, আবার দেখতে চাইলে সবকিছুই আমি অর্ধেক গ্লাস খালি দেখতে পারি। এটা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে।’

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টায় সুবর্ণা মুস্তফাসহ ৪৯ জন নারী সংরক্ষিত আসনে শপথ গ্রহণ করেন। সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদের দায়িত্বপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

প্রথমে আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নেন। এরপর জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন। পরে ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র পার্টির একজন আলাদা আলাদা ভাবে শপথ নেন।

এর আগে সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর নাম উল্লেখ করে রোববার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট অনুযায়ী, নির্বাচিত ৪৯ সংসদ সদস্যের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্রের একজন।

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৪৯ প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর