,

সারার প্রেম নিয়ে ‌‘সৎ মা’ কারিনার আপত্তি!

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতার গুণে বেশ বিছুদিন ধরেই আলোচনায় বলিউড অভিনেত্রী সারা আলী খান। শুধু সিনেমা নয়, এখন রীতিমতো তার জীবন নিয়েও চর্চা শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে, সারা নাকি আজকাল তার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর নায়ক সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ডেট করছেন। আর এতেই নাকি আপত্তি তার ‘সৎ মা’ কারিনা কাপুর খানের।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, কার্তিক আরিয়ানের প্রতি নিজের ভালোলাগার কথা বহুবার জানিয়েছেন সাইফ আলী খানের মেয়ে সারা। তবে কার্তিক আরিয়ানের কাছ থেকে কোনো সদুত্তর পাননি তিনি। এর মধ্যেই সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারার ডেটের খবর শোনা গেল।

শোনা যাচ্ছে, সারা নাকি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেম করছেন। বিশেষ করে সুশান্তের জন্মদিনের পার্টিতে সমস্ত ব্যস্ততা ফেলে তার জন্য কেক নিয়ে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। আর এই খবর খুব স্বাভাবিকভাবেই গসিপ কুইন কারিনার কানে পৌঁছে গেছে। সম্প্রতি এ বিষয়েই মুখ খুলেছেন কারিনা।

সাইফপত্নী কারিনা বন্ধু অমৃতা অরোরার সঙ্গে একটি চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন। সেখানেই সারাকে তিনি কোন উপদেশ দিতে চান কিনা তা জানতে চাওয়া হয়। এ প্রসঙ্গে কারিনা বুদ্ধিমত্তার সঙ্গে সুশান্তের নাম না করে বলেন, সারা তার প্রথম সিনেমার হিরোর সঙ্গে যেন প্রেম না করেন। আর এই বিষয়টি তিনি খুব শিগগিরই সারাকে বলবেন বলেও জানান।

যদিও এ প্রসঙ্গে সারা ও সুশান্ত কেউই মুখ খোলেননি।

প্রসঙ্গত, সারা-সুশান্তের প্রথম ছবি ‘কেদারনাথ’ বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে। শোনা যাচ্ছে, ডেভিড ধাওয়ানের পরবর্তী ছবি ‘কুলি নাম্বার ওয়ানে’র রিমেকে বরুণ ধাওয়ানের সঙ্গে কাজ করতে চলেছেন সারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর