,

বার্সেলোনার সঙ্গে ড্র করলো অলিম্পিক লিওঁ

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিগ ওয়ানের দল অলিম্পিক লিওঁ। মঙ্গলবার রাতের ড্রয়ের ফলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতে ড্র করল বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে লিওনেল মেসি ফাউলের শিকার হন। যার ফলে ফ্রি কিক পায় বার্সেলোনা। কিন্তু আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। নবম মিনিটে ভাগ্য সহায় হয় বার্সেলোনার। ডি-বক্সের বাইরে থেকে ফরাসি মিডফিল্ডার তেয়ায়ির জোরালো শট ঝাঁপিয়ে পড়া টের স্টেগেনের গ্লাভসে ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে।

দ্বিতীয়ার্ধেও নিজেদের রক্ষণ জমাট রেখে মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠছিল লিওঁ। বার্সেলোনার হতাশা বাড়ে ৬২তম মিনিটে লুইস সুয়ারেসের শট গোলরক্ষক কর্নারের বিনিময়ে ফেরালে। শেষ দিকে একাধিক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বার্সেলোনা।

যার ফলে হতাশা নিয়ে স্পেনে ফিরতে হচ্ছে বার্সাকে। আগামী ১৩ মার্চে ফিরতি লেগে নিজেদের মাঠ কাম্প নউয়ে হওয়াতে এবারও শেষ আটের আশা ভালোভাবে টিকে আছে বার্সেলোনার। ঘরের মাঠে লিঁও’কে হারাতে তাই নতুন কোনো ফন্দি আঁটতে হবে বার্সা কোচ আর্নেস্তো ভেলভার্দেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর