মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ৬টা ২৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফ্লাইটটি আবুধাবির স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার উদ্দেশে আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বিদায় জানান।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম বিদেশ সফর।

জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলন এবং আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএক্স-২০১৯) যোগ দিতে ছয়দিনের সরকারি সফরে দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী। সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও চুক্তি স্বাক্ষর করেন শেখ হাসিনা।

দুই দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে জার্মানি থেকে সংযুক্ত আরব আমিরাতে যান প্রধানমন্ত্রী। গত ১৭ ফেব্রুয়ারি আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর (আইডিইএক্স-২০১৯) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

সফরকালে প্রধানমন্ত্রী আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক