,

গ্যাস সরবরাহ বন্ধ, মেরামত চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাস সরবরাহ বন্ধ করে গ্যাস পাইপলাইনের স্থানান্তর, মেরামত ও লিকেজ ঠিক করার কাজ শুরু করেছে তিতাস গ্যাস কোম্পানি। এতে করে ঢাকার একটি বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে গ্যাস সরবরাহ বন্ধ করা হলেও পাইপলাইনে জমে থাকা গ্যাসের কারণে ৮টা /সাড়ে ৮টা পর্যন্ত কিছু কিছু এলাকায় কিছু কিছু গ্যাস পাওয়া যাবে। বুধবার সকাল ৬টায় আবার এসব এলাকায় গ্যাস সরবরাহ শুরু করা হবে।

মেট্রোরেলের কাজ, গ্যাসের ভালব প্রতিস্থাপন এবং লিকেজ মেরামতের কারণে এই গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এলাকাগুলো হচ্ছে- মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহম্মদপুর, ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিনরোড, পুরান ঢাকার পুরো এলাকা, মিন্টু রোড, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবনসহ আশেপাশের এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল, কমলাপুর, মনিপুরী পাড়া, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, তেজগাঁও, বাসাবো।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে এই অঞ্চলে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এর প্রভাবে ওই সময় এর আশেপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ কম বা স্বল্প থাকতে পারে।

এদিকে সোমবার তিতাস কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য শাহবাগ মোড় এলাকায় তিতাস গ্যাস বর্তমানে যে ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন আছে তা সরিয়ে নতুন করে পাইপলাইন স্থাপন করা হয়েছে। যার দুই প্রান্ত বিদ্যমান লাইনের সঙ্গে সংযোগ দেওয়া বা টাই ইন করা প্রয়োজন। এ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন। এই পাইপলাইন সারা ঢাকা শহরে প্রধান লাইন হিসেবে বিস্তৃত। একইসঙ্গে ধানমন্ডি, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্যাস ভালব প্রতিস্থাপন এবং খিলগাঁও এলাকায় ১২ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ বিশিষ্ট পাইপলাইন লিকেজ মেরামতের কাজও করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর