,

টাইগার একাদশে আসছে পরিবর্তন!

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ওয়ানডেতে পাত্তাই পায়নি বাংলাদেশ। দ্বীপ ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে টাইগাররা। সঙ্গত কারণে হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে তারা। মড়ার ওপর আবার খাঁড়ার ঘা। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন ইনজুরিতে।

সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে একাদশ সাজানো নিয়ে দুশ্চিন্তা গ্রাস করেছে সফরকারীদের। স্বাভাবিকভাবেই লাল-সবুজ জার্সিধারীদের একাদশে আসছে পরিবর্তন।

দুই ওয়ানডেতেই ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। তবুও এই জুটির ওপর আস্থা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। যেহেতু মুশফিকের ইনজুরি সমস্যা রয়েছে, তাই শেষ ম্যাচে উইকেটের পেছনে দেখা যেতে পারে লিটনকে।

নেপিয়ার ও ক্রাইস্টচার্চে শুরুতে ব্যাট হাতে ছন্দে দেখা গেলেও বাজে শট খেলে উইকেট ছুড়ে এসেছেন সৌম্য সরকার। হোয়াইটওয়াশ থেকে বাঁচতে তার ব্যাটে বড় স্কোর অবশ্যই চাইবে বাংলাদেশ। যথারীতি ওয়ানডাউনে খেলবেন তিনি।

মুশফিকের প্রিয় পজিশন চার। পুরনো পাঁজরের ইনজুরি নতুনভাবে জেগে ওঠায় এ ম্যাচে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। মিস্টার ডিপেন্ডেবল না খেলতে পারলে একাদশে ঢুকতে পারেন মুমিনুল হক। এমনটি হলে দীর্ঘদিন পর সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে পয়েট অব ডায়নামোর।

নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত সবচেয়ে সফল বাংলাদেশি ব্যাটসম্যান মিঠুন। পাঁচ নম্বরে নেমে ব্যাক টু ব্যাক ফিফটি হাঁকিয়েছেন তিনি। তারও ইনজুরি সমস্যা রয়েছে। ক্রাইস্টচার্চে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ ওয়ানডেতে খেলা নাও হতে পারে এ মিডলঅর্ডার ব্যাটসম্যানের।

সেক্ষেত্রে পাঁচে উঠে আসবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিন তার অভিজ্ঞতার দিকে চেয়ে থাকবে টাইগাররা। এক পজিশন এগিয়ে ছয় নম্বরে খেলবেন সাব্বির রহমান। ধীরে ধীরে নিজেকে খুঁজে পাচ্ছেন তিনি। ধবলধোলাই এড়ানোর ম্যাচে এই হার্ডহিটারের ব্যাটে চোখ থাকছে।

সাত নম্বরে থাকবেন মেহেদি হাসান মিরাজ। স্পিন অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন তিনি। স্পিন আক্রমণের দায়িত্বও থাকছে তার ওপর। তাকে সহায়তা করবেন মাহমুদউল্লাহ ও সাব্বির। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা সুনিশ্চিত মোহাম্মদ সাইফউদ্দিনের। সব বিভাগেই ভালো করার সক্ষমতা আছে তার। লজ্জা এড়াতে সেরাটাই চাই টিম বাংলাদেশের।

মিঠুন না খেলতে পারলে একজন বাড়তি পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে মূল একাদশে সুযোগ পেতে পারেন বিপিএলে দারুণ বোলিং করা রুবেল হোসেন। মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণ শাণাবেন তিনি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম/মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন/রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর