মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল ভারতকে নিঃশর্ত সহায়তা করতে চায়

news-image

নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদ-সহ বিভিন্ন হুমকি মোকাবেলা ও সুরক্ষার জন্য ভারতকে নিঃশর্ত সহায়তার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ভারতকে আশ্বাস দিয়ে ইসরায়েল বলছে, তাদের এই সহায়তার কোনো সীমা নেই। ভারতকে এমন এক সময় ইসরায়েল এ প্রস্তাব দিল যখন জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলা ঘিরে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দেশটির উত্তেজনা চলছে।

জেরুজালেমের মতো সন্ত্রাসবাদের শিকার হলে ভারতকে কীভাবে সহায়তা করবে ইসরায়েল, এমন প্রশ্নের জবাবে ভারতে নিযুক্ত ইসরায়েলের নতুন দূত ডা. রন মালকা এসব কথা বলেছেন।

গত বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের সদস্যরা হামলা চালায়। দেশটির আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়ি বহরে ওই হামলায় নিহত হয় অন্তত ৪০ জওয়ান।

এই হামলার পর ইসরায়েলের সন্ত্রাসবিরোধী অভিযানের ন্যায় পাকিস্তানে অভিযান চালানোর দাবি উঠেছে ভারতে। সুনির্দিষ্ট লক্ষ্যে দ্রুত অভিযান চালানোর জন্য বিশেষ পরিচিতি রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর।

‘যাহোক নিজেকে রক্ষা করা দরকার ভারতের। এটার কোনো সীমা নেই। আমাদের ঘনিষ্ঠ বন্ধু ভারতের সুরক্ষায় সহায়তা করার জন্য আমরা আছি, বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কারণ সন্ত্রাসবাদ ইসরায়েল কিংবা ভারতের সমস্যা নয়; এটা এখন বৈশ্বিক সমস্যা।’

ডা. রন মালকা বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের লড়াই করা উচিত এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এর মূলোৎপাটন করতে হবে। আমরা ভারতকে সহায়তা করছি। তাদের সঙ্গে আমাদের জ্ঞান, কৌশল শেয়ার করছি। কারণ আমরা আসলেই আমাদের প্রকৃত গুরুত্বপূর্ণ বন্ধুকে সহায়তা করতে চাই।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক