,

দেড় কোটি টাকার দুর্নীতির অভিযোগ আরিফের বিরুদ্ধে

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ টাকা দুর্নীতির অভিযোগ এনে নগরীতে প্রদীপ্ত সিলেটবাসীর ব্যনারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই দুর্নীতির ফলে ভুক্তভোগীদের নিয়ে এ মানববন্ধনের আয়োজন করেন আমার এমপি ডটকম’র ফাউন্ডার চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত। তবে মানববন্ধনে করা অভিযোগগুলো অস্বীকার করে বিকালে প্রেস ব্রিফিং করেছেন মেয়র আরিফ।

মানববন্ধনে সঞ্জয় রায় নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ২০১৪ সালে সিলেট সিটি কর্পোরেশন ভবন নির্মাণের জন্য ১৬ কোটি ৮ লক্ষ টাকা মূল্যে মাহবুব ব্রাদার্সকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। কাজটি সম্পাদনের জন্য মাহবুব ব্রাদার্স তার সাথে চুক্তিবদ্ধ হয়। কাজ শুরুর পর থেকে তিনি নিয়মত কাজ করার পাশাপাশি বিল ইস্যু করে চেকের মাধ্যমে লেনদেন করছিলেন। কিন্তু কাজের মাত্র ৫ শতাংশ বাকী থাকতে আমি চিকিৎসার জন্য ভারতে চলে যাই। এ সময় আরিফুল হক চৌধুরী মাহবুব ব্রাদার্সকে জিম্মি করে ২ কোটি ছেষট্টি লক্ষ টাকা আমাকে অগোচরে রেখে আত্মসাৎ করেন। ঘটনার ২ বছর অতিবাহিত হওয়ার পর কাজের জন্য রক্ষিত জামানতের ১ কোটি ৫৮ লক্ষ টাকা মেয়র আরিফ ভয়ভীতি দেখিয়ে তিনি তার সহযোগী তোফায়েল খানের একটি ব্যাংক একাউন্টে নিয়ে আসেন। জামানতের এই চেকের ঘটনার সাক্ষী হিসেবে তিনি ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের উপস্থিত ছিলেন বলে দাবী করেন তিনি।

এসব অভিযোগের প্রেক্ষিতে বিকালে করা প্রেস ব্রিফিংয়ে মেয়র আরিফ বলেন, সঞ্জয় রায় নামের এই ব্যক্তি সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত কোন ঠিকাদার নন। নগর ভবন নির্মাণের কাজ পায় মাহবুব ব্রাদার্স। কাজ শেষ হওয়ার পর তাদের সাথে সিসিক কর্তৃপক্ষের সকল লেনদেন হয়েছে। তিনি বলেন, এই মানববন্ধনের আয়োজক সুশান্ত দাস গুপ্ত নিজেও সিলেট নগরীর বাসিন্দা নন। এমনকি তিনি সিলেট জেলারও নন।
মেয়র আরিফ বলেন, শুধুমাত্র সিলেট নগরীতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। নগরীর উন্নয়নে বাধা সৃষ্টি করতেই তারা এসব করছে। এসব মিথ্যা অভিযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর