,

নববধূ তুলতে যাওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে বৌ-ভাত অনুষ্ঠান থেকে কনেকে তুলে নেয়ার চেষ্টার মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার নববধূ অপহরণ চেষ্টার প্রধান আসামি ইসমাইলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিমসার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

উলে­খ্য, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি ইসমাইল ও সহযোগী সাকিবের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল দেবিদ্বার উপজেলার সাহারপাড় গ্রামে বৌ-ভাত অনুষ্ঠান থেকে কনেকে তুলে নিতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়। এতে প্রায় ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইসমাইলের সাত সহযোগীকে আটক করে। কিন্তু ইসমাইল ও তার সহযোগী সাকিব পালিয়ে যায়। ওই দিন রাতে পলাতক ছাত্রলীগ নেতা ইসমাইল, সহযোগী সাকিবসহ আটক সাতজনের নাম উলে­খ করে অজ্ঞাত আরো ৩০ জনসহ মোট ৩৯ জনকে আসামি করে নববধূর শ্বশুর ইউনুছ মাঝি বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন।

ওই ঘটনাকে কেন্দ্র করে নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর