,

ব্রাহ্মণবাড়িয়ায় ২২ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যুুুবক আটক 

news-image

তৌহিদুর  রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্টেশনে ট্রেনের টিকিট জালিয়াতি করে বিক্রি  করতে গিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মাঈনুদ্দিন চিশতি (২৬) নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন। আটক মাঈনুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে আটক করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

পুুুলিশ ও প্রর্তক্ষদর্শীরা জানান, পরিত্যক্ত ১০ ফেব্রুয়ারির ১৬টি টিকিটকে জালিয়াতি করে ১৯ ফেব্রুয়ারির টিকিট বানিয়েছিল মাঈনুদ্দিন। পরে এক টিকিট চেকার তাকে ধরে আমাদের কাছে সোপর্দ করেন। পরে মাঈনুদ্দিনের শরীর তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে বলেন,উদ্ধারকৃত এসব মুদ্রামান বাংলাদেশি টাকায় ২২ লাখ ৩৭ হাজার ৬২০ টাকা। ধারণা করা হচ্ছে মাঈনুদ্দিন বিভিন্নজনের কাছ থেকে বৈদেশিক মুদ্রা কিনে সেগুলো বেশি দামে বিক্রি করেন। এ ব্যাপারে মাঈনুদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী