,

আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আশায় মাশরাফি (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে পরাজয়বরণ করায় এখন শঙ্কা হোয়াইওয়াশের। এ সফরে যাওয়ার আগে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর সুখ স্মৃতি নিয়ে কিউইদের দেশে পা রাখে লাল-সবুজের জার্সিধারীরা। কিন্তু হায় বিধিবাম দুই ম্যাচেই ৮ উইকেটের বিশাল পরাজয়।

বুধবার ভোর ৪টায় সিরিজের শেষ ওয়ানডেতে ডানেডিনে মুখোমুখি হবে এ দু’দল। বাংলাদেশের লক্ষ থাকবে হোয়াইটওয়াশ এড়ানো। আর নিউজিল্যান্ড চাইবে শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজ ৩-০তে ঘরে তুলতে।

তৃতীয় ওয়ানডেতে নামার আগে বাংলাদেশের সামনে এখন প্রধান সমস্যা একাদশ সাজানো। কারণ ইনজুরিতে ইতোমধ্যে ছিটকে গেছেন গত দুই ম্যাচের রান পাওয়া মোহাম্মদ মিঠুন। উইকেট কিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়েও রয়েছে শঙ্কা। দলের এমন অবস্থায় আগেরদিন সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শেষ ম্যাচ নিয়ে মাশরাফি বলেন, এখানে যেমন চেয়েছি তেমন করতে পারিনি সত্য। এখনও একটা ম্যাচ বাকি আছে, দেখা যাক কিছু আত্মবিশ্বাস জড়ো করা যায় কিনা।

নড়াইল এক্সপ্রেস বলেন, আমার জানামতে ডানেডিনের উইকেট ব্যাট করার জন্য অনেক ভালো। এখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ৩৪০ রান তাড়া করে জিতেছিল ৪৫ ওভারেই। আশা করছি দারুণ ব্যাটিং উইকেট হবে। এটা মাথায় রেখে ভাল পরিকল্পনা করব।

তিনি আরও বলেন, নেপিয়ার আর ক্রাস্টচার্চেও ব্যাটিং উইকেট ছিল। ওই দুই ম্যাচে আমরা ভালো কিছু করতে পারিনি। আশা করি কাল টপ অর্ডার রান এনে দিবে।

কথা প্রসঙ্গে চলে আসে বিশ্বকাপ স্কোয়াডের কথা। এ সিরিজে সবার কাছ থেকে পারফরম্যান্স না এলেও বর্তমান দলটির বেশিরভাগই যে বিশ্বকাপেও থাকছে তা পরিষ্কার করেছেন বাংলাদেশ অধিনায়ক, বিশ্বকাপের দল করার আগে হয়ত এটা শেষ ওয়ানডে। বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আমরা আয়ারল্যান্ডে যাব। আমার মনে হয় খুব বেশি বদল হবে না। সবাই অভিজ্ঞ আছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর