,

১৮ বছর পর….

news-image

বিনোদন ডেস্ক : অভিমানের দেয়াল ভেঙে দীর্ঘ ১৮ বছর পর ফের এক হলেন আসিফ আকরব-ইথুন বাবু জুটি। অর্থাৎ ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের পর সম্প্রতি ইথুন বাবুর সুর-সঙ্গীতে গাইলেন আসিফ।

১৮ বছরের কষ্টগুলোই যেনো উঠেছে এসেছে তাদের নতুন গানে। শিরোনাম শোনে শ্রোতাদেরও তা বোঝতে সময় লাগবে না। গানের শিরোনাম ‘চুপচাপ কষ্টগুলো’। গানটির সঙ্গীতায়োজনে ইথুন বাবুকে সহযোগিতা করেছেন রোজেন।

এরইমধ্যে গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওতে আসিফের সঙ্গে দ্বিতীয় বারের মতো জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বহুল আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল।

কথা-সুর ও সঙ্গীতায়োজনের পাশাপাশি গানের ভিডিও নির্মাণও করেছেন ইথুন বাবু। কোরিওগ্রাফি করেছেন হাবিব।

নতুন এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ১৯ বছরে এসে আমরা নতুন গান করলাম। বেশ ভালোলাগা কাজ করছে। আর ভালো লাগাটা একেবারেই অন্যরকম। কারণ প্রথম কাজ ছিলো তারই সঙ্গে। অভিমান ছিল, সেটা এখন আর নেই। আমরা এখন থেকে নিয়মিত কাজ করতে চাই। নতুন এ গানটিও বেশ ভালো হয়েছে। আর ভিডিওতে এভ্রিল খুবই আন্তরিকতা এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করেছে। এককথায় নতুন এই গানটি দর্শক-শ্রোতাদের জন্য একটা চমকই বলা যায়।

এ প্রসঙ্গে ইথুন বাবু বলেন, আমি নিয়মিত গান তৈরি করলেও আসিফের সঙ্গে দীর্ঘ ১৮ বছর কোনো কাজ করা হয়নি। অনেক দিন পর দুই ভাই একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি আসিফের গাওয়া গানটি সবার ভালো লাগবে।

আগামী রোববার (২৪ ফেব্রুয়ারি) ধ্রুব মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। ভিডিওর পাশাপাশি ‘চুপচাপ কষ্টগুলো’ শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বালালিংক ভাইবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর