,

পদ্মা সেতুর অষ্টম স্প্যান বসছে

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : সব কিছু ঠিক থাকলে শরীয়তপুরের জাজিরা প্রান্তে বুধ অথবা বৃহস্পতিবার বসতে যাচ্ছে পদ্মা সেতুর অষ্টম স্প্যান। মঙ্গলবার সকালে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘের স্প্যানটি তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার তিয়ান ই ক্রেনে চড়ে রওনা হয়েছে জাজিরার উদ্দেশ্যে।

কর্তৃপক্ষ জানায়, ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর এই স্প্যানটি বসানোর সব প্রস্তুতি ঠিক করা হয়েছে। আবহাওয়া অনকূলে থাকলে বুধ অথবা বৃহস্পতিবার বসানো হবে স্প্যানটি। এর আগে মাওয়া প্রান্তে একটি এবং জাজিরা প্রান্তে পদ্মা বহুমূখী সেতুর ৬টি স্প্যান বসেছে। এই স্প্যানটি বসলে জাজিরা প্রান্তে ৭টি স্প্যানে ১০৫০ মিটার দৃশ্যমান হবে পদ্মা সেতুর।

মাওয়া প্রান্তে দৃশ্যমান রয়েছে ১৫০ মিটারের স্প্যান। ফলে দুই এক দিনের মধ্যে মোট ১২শ মিটার দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মাসেতুর। ইতোমধ্যে এই সেতুর মূল কাজের ৭৩ শতাংশ এবং সার্বিক কাজের ৬৩ ভাগ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর