,

পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে রাজস্থান ছাড়ার নির্দেশ

news-image

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের রাজস্থান ছাড়তে নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার ভারতের উত্তরাঞ্চলীয় এই প্রদেশের বিকানার জেলা ম্যাজিস্ট্রেট এই নির্দেশনা জারি করেন।গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় দেশটির কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) ৪০ সদস্যের প্রাণহানির পর সোমবার ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৪৪ ধারা অনুযায়ী বেশ কিছু নির্দেশ জারি করে বিকানার জেলা প্রশাসন।

পুলওয়ামা হামলার একদিন পর শুক্রবার পাকিস্তানকে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের তালিকা থেকে বের করে দেয় ভারত। পুলওয়ামা হামলায় পাকিস্তানের হাত রয়েছে বলে ভারত অভিযোগ করলেও তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।এই হামলার জেরে পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ শুরু করেছে নয়াদিল্লি। তবে পাকিস্তান বলছে, ভারতের এই চেষ্টা কখনই সফল হবে না।

এদিকে, পুলওয়ামার পিংলান গ্রামে সোমবার সকালের দিকে আবারো জঙ্গিদের সঙ্গে টানা দশ ঘণ্টার লড়াই হয়েছে ভারতের সেনাবাহিনীর সদস্যদের। এই সংঘর্ষে বৃহস্পতিবারের হামলার মূলহোতা ও জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের কমান্ডার আব্দুল রশিদ গাজী ওরফে কামরান ওরফে আফগানি এবং আরও দুই জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ চার জওয়ান নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর