,

মাত্র ১০ টাকায় শাড়ি! অতঃপর (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : চৈত্র সেল শুরু হলে আম বাঙালি বেশ তাজ্জব হয়ে যায় প্রতিবার। উইন্ডো শপিং করতে করতে হয়তো এককালে ভালো জুতো জোড়ার দিকে চোখ পড়েছিল, কিন্তু প্রাইস ট্যাগ দেখে বাঁ দিকের বুকপকেট চিনচিন করে উঠেছিল বলে দর্শনেই সুখ সারতে হয়েছিল। এই সব দর্শনীয় বস্তু যেন নিমিষে হাতের মুঠোয় চলে আসে চৈত্র সেলে। ১০০০ টাকার জিনিস ছাড় দিয়ে দাম ধরা হয় ৩০০ টাকা! কিন্তু তাইবলে কখনও ১০ টাকায় শাড়ি বিক্রি হচ্ছে শুনেছেন? যদি হয় তো সেই দোকানে ভিড় কেমন হতে পারে? তেলেঙ্গানার হায়দরাবাদে সম্প্রতি এমনই ঘটেছে, সেলের আজব দাম শুনে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়েছেন অনেকই। ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

হায়দরাবাদের সিএমআর মলে এই আজব অফার দেওয়া হয়। মাত্র ১০ টাকায় শাড়ি মিলছে শুনে স্বাভাবিকভাবেই মহিলাদের ভিড় জমে ওঠে। পুলিশ জানিয়েছে, আচমকা ৪০০ জন মহিলা ঢুকে পড়ায় সেখানে বিচ্ছিরি মারামারির পরিস্থিতি শুরু হয়, আহত হন অনেকে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

ভিড়ের সুযোগ নিয়ে হাতের কাজও সেরেছে অনেকেই। এক মহিলা জানান, তার গলার সোনার চেন, ৬ হাজার টাকা এবং ডেবিট কার্ড চুরি গিয়েছে। সিদ্দিপেট থানার পুলিশ মলে পৌঁছায় পরিস্থিতির মোকাবিলায়। অব্যবস্থার অভিযোগে এই মলের ব্যবস্থাপককে আটক করা হয়েছে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর