,

আখেরি মোনাজাতে বিশ্ব ইজতেমার সমাপ্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার টঙ্গীর তুরাগ তীরে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার আয়োজন।

বেলা পৌনে ১২টার দিকে শুরু হওয়া মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা শামীম আহমদ। মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় লাখো মুসল্লি মোনাজাতে অংশ নেন।

এদিকে শেষ দিনে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতে অংশ নিতে দল বেধে ইজতেমা ময়দানে আসেন লাখো মানুষ।

এর আগে ভোর থেকে মুসল্লিদের উদ্দেশে দিক নিদের্শনামূলক হেদায়াতি বয়ান করেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ। বাংলায় তা তরজমা করেন মাওলানা সৈয়দ ওসামা ইসলাম।

অন্যদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর, মীরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা করে। ইজতেমার ময়দানের বাইরে অবস্থানকারী মুসল্লি ও পথচারীদের মোনাজাতে শরিক হতে ইজতেমা ময়দানের বাইরে শতাধিক মাইকে সংযোগ দেওয়া হয়।

এদিকে, বিশ্ব ইজতমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর