,

ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী!

news-image

বিনোদন ডেস্ক : মাত্র একমাস আগেই দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী শ্রাবন্তীর। এরমধ্যেই নাকি আবার নতুন প্রেমে মজেছেন তিনি।

কলকাতার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই শ্রাবন্তীর জীবনে নতুন মুখকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। এই আলোচনা এখন ইন্ডাস্ট্রির বাইরে দর্শকমহলেও ছড়িয়ে পড়েছে। কিন্তু পাত্র কে? টলিউডে কান পাতলেই তার সম্পর্কে জানা যাচ্ছে দু-একটি তথ্য। পাত্রের নাম রোশন সিং। পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু।

প্রতিবেদনে আরও বলা হয়, ডিসেম্বর মাসে শ্রাবন্তীর ছোট বেলার ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রোশন। চর্চার সূত্রপাত সেখান থেকেই। তবে ছবিতে শ্রাবন্তীর নাম উল্লেখ করেননি রোশন ওরফে মন্টি। কিন্তু দর্শক ঠিক ধরে ফেলেছেন অভিনেত্রীকে। আবার বছরের শুরুতেই একটি ছবিতে দেখা যাচ্ছে এক নারীর হাতে লেখা রোশন। সেটা অবশ্য শ্রাবন্তী কিনা জানা যায়নি। তবে কমেন্টে অনেকেই এমন দাবি করেছেন।

২০১৮ সালে বিয়ের ছয় মাসের মাথায় প্রাক্তন স্বামী কৃষ্ণ ভিরাজের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ ঘটে শ্রাবন্তীর। বিয়ের তিন মাস যেতে না যেতেই শোনা যায় ডিভোর্সের কথা। এমনকি কৃষ্ণর সঙ্গে শ্রাবন্তীর ছবি করার কথা থাকলেও শেষপর্যন্ত তা হয়ে ওঠেনি।

এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে হয় অভিনেত্রীর। তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর