,

নারায়ণগঞ্জে মসজিদের হিসাব চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে একটি মসজিদের হিসাব-নিকাশ নিয়ে বিরোধের জের ধরে সাবেক ও বর্তমান কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। নগরের নলুয়াপাড়া এলাকায় রবিবার মধ্যরাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কবির হোসাইন ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

ঘটনার পর রাতেই উভয়পক্ষ থেকে সদর মডেল থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হলে পুলিশ সোমবার ভোরে সাবেক ও বর্তমান কাউন্সিলরসহ ২২ জনকে গ্রেপ্তার করে। বর্তমান কাউন্সিলর কবির হোসাইন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় রাজনীতিতে কবির মেয়র আইভীপন্থি এবং মুন্না স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানপন্থি হিসেবে পরিচিত।

এদিকে গতকাল সকালে গ্রেপ্তার ২২ জনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহম্মেদ শুনানি শেষে এবং উভয়পক্ষ আইনজীবীদের মাধ্যমে সমঝোতা ও মুচলেকা দিলে সবার জামিন মঞ্জুর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার মধ্যরাতে দক্ষিণ নলুয়া জামে মসজিদের হিসাব-নিকাশ নিয়ে একটি বৈঠক বসে। মসজিদ কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না। এক পর্যায়ে বর্তমান কাউন্সিলরের অনুসারী টিপু নামে এক ব্যক্তি মসজিদের হিসাব চান। ওই সময় মুন্না মসজিদ কমিটির বাইরে কারও কথা বলা যাবে না বলে জানান। ওই সময় টিপুকে মুন্নার এক সমর্থক মারধর করে মসজিদ থেকে বের করে দেন। টিপু মসজিদ থেকে বের হয়ে কাউন্সিলর কবির ও তার লোকজনকে খবর দেন। ওই সময় কবিরের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুন্না ও তার লোকজনের ওপর হামলা করে। মুন্না ও তার লোকজনও প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। থেমে থেকে রাত ২টা পর্যন্ত চলা সংঘর্ষের কারণে পুরো নলুয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত। তবে আমি ব্যক্তিগতভাবে টেলিফোন করে দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলেছিলাম। কিন্তু তারা রাতের অন্ধকারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় বর্তমান ও সাবেক কাউন্সিলরসহ ২২ জনকে ভোররাতে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়েরের পর সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। বতর্মানে পরিস্থিতি শান্ত আছে।

একপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, কবির ও মুন্না সম্পর্কে একে অপরের চাচা-ভাতিজা। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত। ভবিষ্যতে কোনো পক্ষই আইনশৃঙ্খলার অবনতি ঘটে এমন কিছু করবে না- এমন মুচলেকা দিলে আদালত সবার জামিন মঞ্জুর করেন। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর