,

শেরেবাংলা মেডিকেলের ডাস্টবিনে ৩৩ শিশুর লাশ

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে অপরিণত বয়সের ৩৩ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোদাছ্ছের আলী জানান, রাতে সিটি কর্পোরেশনের ময়লা পরিচ্ছন্নকারীরা খবর দিলে ডাস্টবিনে গিয়ে লাশগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও কিছু জানা যায়নি।

সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী রিয়াজুল ইসলাম জানান, ময়লা পরিষ্কার করতে এসে এখানে অনেক ভ্রূণ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি হাসপাতালের লোকজনকে জানালে তারা এখানে এসে মাটি খুঁড়ে চাপা দেওয়ার চেষ্টা করে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, এই ভ্রূণগুলো ২৫-৩০ বছর আগের। এগুলো শিক্ষার্থীদের গবেষণার জন্য হাসপাতালের গাইনি বিভাগের ছিল। এগুলো আর গবেষণার উপযুক্ত না থাকায় তা ডাস্টবিনে ফেলা হয়েছে। যেটা উচিত না। এর দায়ভার আমিও এড়াতে পারি না।

তিনি বলেন, এই বিষয়টিতে হাসপাতালের গাইনি বিভাগের প্রধান খুরশীদ জাহান বেগম পুরোপুরি দায়ী। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, এখানে এসে ভ্রূণগুলো ডাস্টবিনে দেখতে পাই। এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর