,

বন্ধ হচ্ছে আরও ১৫ হাজার ৬৩৬টি পর্নো সাইট

news-image

আরও ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট বন্ধ করার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার তার ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি এ তথ্য জানান।এর আগে গত রবিবার বিটিআরসি ৫৬টি ওয়েবসাইট (ডোমেইন নাম) বন্ধ করতে দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নির্দেশ পাঠায়। শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট আছে এমন সাইটগুলো বিটিআরসির পাঠানো ব্লকের তালিকায় রয়েছে।এছাড়া বৃহস্পতিবার সরকারের নির্দেশে এক হাজার ২৭৯টি পর্ন সাইট বন্ধ করে দেয় আইএসপিএবি।

মোস্তাফা জব্বার ফেসবুক পেজে এ সম্পর্কিত স্ট্যাটাসে লিখেছেন, এবার খোঁজ পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট। সঙ্গে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা।পর্নো ওয়েবসাইট বন্ধের ব্যাপারে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ কঠোর অববস্থানের কথা জানিয়ে আসছে সরকার।

পর্নো ওয়েবসাইট বন্ধ করার বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায় গত নভেম্বরে। ওই সময় এক রিটের শুনানি নিয়ে ছয় মাসের জন্য দেশের সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর